Breaking News

তালায় দেয়ালের সানসেট ধসে নারীর মৃত্যু

Spread the love

জহর হাসান সাগর তালার খলিশখালী পাকশিয়া এলাকায় ঘরের দেয়ালের সানসেট ধসে তন্দ্রা মণ্ডল (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তন্দ্রা মণ্ডল উপজেলার পাকশিয়া গ্রামের সনাতন মণ্ডলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে , সকালে তন্দ্রা মণ্ডল ও তার স্বামী সনাতন মণ্ডল বাড়ির পুরনো টিনের ঘরের চাল মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে ঘরের পুরনো সানসেট ভেঙে নিচে পড়ে যায়। সানসেটের ভারী অংশ তন্দ্রা মণ্ডলের মাথায় আঘাত হানে, এতে তিনি গুরুতর আহত হন। এরপরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক একটি দুর্ঘটনা। তন্দ্রা মণ্ডলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com