Breaking News

ডুমুরিয়ার পূর্ব শত্রুতার জেরে দোকানঘর ভাঙচুর

Spread the love
ডুমুরিয়া প্রতিনিধি :ডুমুরিয়ায় পূর্ব বিরোধের জেরে দোকানঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় প্রতিপক্ষের লোকেরা দোকানটি ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়ার পাশাপাশি আসবাবপত্র ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে জানা গেছে। গতকাল সকালে  ডুমুরিয়া উপজেলার মধুগ্রাম  সড়কের পাশে  নিজ দোকানঘরের ধ্বংস্তূপে দাঁড়িয়ে উপস্থিত সংবাদকর্মীদের কাছে প্রতিপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ করেন ভুক্তভোগী মনিরুল ইসলাম গং সহ এলাকাবাসী। তিনি উপজেলার মধুগ্রাম গ্রামের মৃত মুনসুর আলী বিশ্বাসের ছেলে। অপর দিকে অভিযুক্ত মৃত আনসার আলীর ছেলে গোলাম সরোয়ার গাজী, নজরুল ইসলাম, নুরুল ইসলাম এদের সাথে  দীর্ঘদিন জাবত জমাজমি নিয়ে  বিরোধ চলে আসছে । এ নিয়ে এলাকায় কয়েকবার শালিস মিটিংও হয়েছে তাতেও কোন সমাধান হয়নি গতকাল সকালে দোকান ঘর ভেঙে চুরমার করে দিয়েছে বিষয়টি এলাকায় তিব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয় অভিযুক্ত গোলাম সরোয়ার গাজীর কাছে  কয়েকবার ফোন করার পর ফোন কল রিসিব না করে তার  স্ত্রী   ফোন কলটি রিসিব করেন তিনি বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন দোকান ঘরের জায়গাটি আমাদের। রুদাঘরা ইউনিয়ন
পরিষদের(ভারপ্রাপ্ত)  চেয়ারম্যান মোঃ সিহাব উদ্দিন মোল্লা  বলেন, আমাদের ইউনিয়ন পরিষদে অভিযুক্ত ব্যাক্তি একটি লিখিত অভিযোগ করেছিলো কিন্তু তিনি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে  বিচারের আগেই তিনি নিজ হাতে বিচার করেছে  সরোয়ার গংরা। আমি সহ আমাদের পরিষদ পরিবার ওদের ধিক্কার জানাই। বিষয়টি নিয়ে  মামলার প্রস্তুতি চলছিল।

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

Spread the loveডেস্ক রিপোর্ট: সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ মোট ২৭ জন সদস্য অস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com