Breaking News

চাকসু নেত্রী সানজিদাকে বিয়ে করছেন ডাকসু জিএস ফরহাদ

Spread the love

নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদের বাগদান অনুষ্ঠান আজ বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার একটি মসজিদে অনুষ্ঠিত হবে। ছোট পরিসরে এ বাগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রাথমিকভাবে ডিসেম্বর মাসের মাঝামাঝি ফরহাদের বাগদানের কথা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছিল।

রাঙামাটির ছেলে ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতির দায়িত্বও পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ফরহাদের বোন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদার সঙ্গে ফরহাদের আজ বাগদান হবে। সানজিদার বাড়ি ফেনী জেলার সোনাগাজীতে। তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় ভোরের সড়কে প্রাণ গেল ৫০ বছর বয়সী ভারসাম্যহীন নারীর

Spread the loveনিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ায় ভোরে সড়ক দুর্ঘটনায় নছিমন বিবি (৫০) নামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com