কলারোয়ায় মাদক কারবারীর ৬ মাসের কারাদণ্ড

Spread the love

কলারোয়া প্রতিনিধি:সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ২ পুরিয়া গাঁজাসহ আলিম গাজী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় কারাদণ্ডপ্রাপ্ত আলিম গাজী কলারোয়া উপজেলার তুলসিডাঙ্গা গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।

জানা গেছে, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সরাসরি তৎপরতায় ও নেতৃত্বে অভিযান পরিচালনা করে আলিম গাজীকে সরেজমিনে ২ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। পরে তাকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কলারোয়া থানার ওসি মিজানুর রহমানের মাদকবিরোধী অবস্থান ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস না করে নিয়মিত অভিযান পরিচালনা এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় আনতে তিনি কঠোর অবস্থানে রয়েছেন। তার নেতৃত্বে কলারোয়া থানা পুলিশের এ ধরনের তৎপরতা মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কলারোয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে স্কাউট সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

Spread the loveকামরুল হাসান: স্কুল পর্যায়ের স্কাউট দলের সদস্যরা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com