Breaking News

ঈদের ছুটি ও বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

Spread the love

ডেস্ক রিপোর্ট:ঈদের ছুটি ও বোনাসের দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছেন জায়েন্ট নীট পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার (২২ মার্চ) সকাল ৭টায় গাজীপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সকাল ৯টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান ট্রাফিক পুলিশের কর্তব্যরত এসআই আবদুল্লাহ আল মামুন। শ্রমিকদের অভিযোগ, ঈদের ছুটি ও বোনাসের দাবিতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনার চেষ্টা করেও তারা কোনো সমাধান পাননি। আজ সকালে এসে তারা কারখানা বন্ধ দেখতে পান। ঈদের আগে বোনাস না পেলে চরম আর্থিক সংকটে পড়বেন আশঙ্কায় তারা বিক্ষোভ শুরু করেন।গাজীপুর শিল্প পুলিশের এসআই ফারুক হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘ঈদের ছুটি ও বোনাসের দাবিতে গত বৃহস্পতিবারও শ্রমিকরা আন্দোলন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে আজ কারখানা বন্ধ করে নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে নেমে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। পুলিশ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনে চলে যান।বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা জানান, তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ঈদ সামনে, কিন্তু এখনো তারা ছুটি ও বোনাসের কোনো নিশ্চয়তা পাননি। অবিলম্বে কারখানা খুলে দিয়ে তাদের পাওনা পরিশোধ করতে হবে।এ বিষয়ে জায়েন্ট নীট পোশাক কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।তবে শিল্প পুলিশ জানায়, তারা শ্রমিকদের দাবি নিয়ে কাজ করছেন। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

 

About dainiksatkhira24

Check Also

ঈদের ছুটিতে টোল আদায়ের রেকর্ড পদ্মা-যমুনা সেতুতে

Spread the loveডেস্ক রিপোর্ট: ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের ঢল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com