Breaking News

আশাশুনিতে বর্বর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

Spread the love

আশাশুনি প্রতিনিধি : নির্মম মারপিটে রক্তাক্ত জখমী পরিবারকে মামলা করলে প্রাণ নাশের হুমকি দেওয়ার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশাশুনি গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে হামলায় আহত মুরশিদ আলমের পক্ষে খুরশিদ আলম।
লিখিত বক্তব্যে জানান, আমার বড় ভাই খায়রুল আলম সোদকনা গ্রামে বসবাস করে। তার সাথে একই গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে সন্ত্রাসী মেহের আলীর মধ্যে দীর্ঘদিন যাবৎ জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশী সিদ্ধান্ত অনুযায়ী জমির সীমানায় প্রাচীর নির্মান কাজ চলছিল। এ ঘটনার জের ধরে গত রবিবার (২৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে মেহের আলীর নেতৃত্বে তার বাহীনির লোকজন প্রাচীর ভাংচুর করতে থাকে। আমার ভাই বাড়ীতে না থাকায় আমার ভাবী বাঁধা সৃষ্টি করলে তাকে পিটিয়ে জখম করে। খবর পেয়ে আমি ও আমার ভাই খায়রুল আলম, ভাইপো আসিফ ইকবাল, খোরশেদ আলম, সাকিব, যুবরাজ, ভ্যানচালক আরাফাত হোসেন সেখানে একে একে উপস্থিত হলে তাদেরকেও পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙে দেয়। এরপর তারা বাড়ীতে ভাংচুর ও লুটপাট করে। তাদের মারপিটে ভ্যানচালক আরাফাত ও মন্টু সহ আমাদের পরিবারের ৯ জন আহত হয়। এরমধ্যে গুরুতর আহতাবস্থায় আসিফ ইকবাল, খায়রুল আলম ও আমাকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অন্য আহতদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আশাশুনি থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হলে তারা ক্ষিপ্ত হয়ে এজাহার তুলে নিতে বলে, না নিলে জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছে। তাছাড়া আমরা হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে তারা প্রতি রাতে আমার বড় ভাইয়ের বাড়ীতে এসে মহিলাদের ভয়ভীতি দেখানো সহ বিভিন্ন ধরনের মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। এসব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবী জানিয়ে আইন শৃংখলা বাহীনির আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com