Breaking News

৭৫ হাজার রুপিতে প্রেমিকাকে ফ্ল্যাট ভাড়া দিলেন হৃতিক

Spread the love

বিনোদন ডেস্ক: বলিউড গ্রিকগড হৃত্বিক রোশনের সঙ্গে অভিনেত্রী ও সংগীতশিল্পী সাবা আজাদের সঙ্গে সম্পর্কের কথা জানেন সবাই। প্রায় তিন বছর ধরে প্রেম করছেন এই জুটি।এবার নায়কের কাছাকাছি থাকার জন্য মুম্বাইয়ের অভিজাত এলাকায় ফ্ল্যাট ভাড়া নিচ্ছেন সাবা। মজার বিষয় হলো, যে ফ্ল্যাটটি তিনি ভাড়া নিচ্ছেন, তার মালিক খোদ প্রেমিক হৃতিক। তবে প্রেমিকের ফ্ল্যাট বলে যে বিনা ভাড়ায় থাকবেন তা নয়, মাসে ৭৫ হাজার রুপি করে ভাড়াও দিতে হবে সাবাকে।ভারতীয় গণমাধ্যমের খবর, হৃতিকের ফ্ল্যাট যে ভবনে, সেই সেই বহুতল ভবনের নাম ‘মান্নাত অ্যাপার্টমেন্ট’। এরই ১৫ তলায় অবস্থিত ফ্ল্যাটটি প্রায় এক বছরের জন্য ভাড়া নিয়েছেন সাবা।এই বাড়ির আয়তন প্রায় ১,১০০ বর্গফুট। তিন রুমের এই ফ্ল্যাটটিতে সমুদ্রমুখী বারান্দা রয়েছে, সঙ্গে আধুনিক অভ্যন্তরীণ সাজসজ্জা এবং সমস্ত বিলাসবহুল সুযোগ-সুবিধা রয়েছে। যদিও ওই এলাকায় একইরকম বাড়ির ভাড়া মোটামুটি ২ লক্ষ রুপি। তবে প্রেমিকাকে অনেকটা কমেই এই সুন্দর ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন হৃত্বিক।সাবা ও হৃত্বিকের বয়সের ফারাক বিস্তর। অভিনেতা পঞ্চাশ ছুঁয়ে ফেলেছেন। অন্যদিকে, গত বছর ১ নভেম্বর ৩৮-এ পা দিয়েছেন সাবা। খ্যাতনামী তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন সাবা। যদিও সাবার পরিবার নাটকের সঙ্গে যুক্ত।

About dainiksatkhira24

Check Also

পূজার বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড নাই: নিশো

Spread the loveবিনোদন ডেস্ক: বড় পর্দায় আফরান নিশোর উত্থান যেন এখন তুঙ্গে। ‘সুড়ঙ্গ’ দিয়ে যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com