১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব পেশাজীবী সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির

Spread the love

নিউজ ডেস্ক:

আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের পেশাজীবী সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ সময় নির্বাচনী কার্যক্রম যেন কোনোভাবে প্রভাবিত না হয়, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব পেশাজীবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবহন শ্রমিক ও মালিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ সব ধরনের সংগঠনের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারির পর আয়োজন করতে হবে।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

About dainiksatkhira24

Check Also

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাবা-মাকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী

Spread the loveডেস্ক রিপোর্ট: জাতিসংঘের এই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে এই মুহূর্তে আজ আমি কিছুটা স্মৃতিকাতর বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com