Breaking News

সাতক্ষীরা-২ আসনে মনোনয়ন দৌড়ে শফিকুল ইসলাম

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই সাতক্ষীরা-২ আসনে রাজনৈতিক অঙ্গন জমে উঠেছে। এ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন দেবহাটা ও সাতক্ষীরা সদর এলাকার কৃতি সন্তান শফিকুল ইসলাম শাহেদ। প্রশাসন, শিক্ষা ও গ্রামীণ উন্নয়নে দীর্ঘ অভিজ্ঞতা তাকে জনবান্ধব ও দক্ষ নেতৃত্বের পরিচিতি দিয়েছে।
ছাত্ররাজনীতি দিয়ে তার রাজনৈতিক যাত্রা শুরু। তিনি ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের দুদু-রিপন প্যানেল থেকে সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে তিনি সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করেন।
বর্তমানে তিনি ঢাকা এমিনেন্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান এবং পিকেএসএফ-এর সাধারণ পরিষদের বোর্ড সদস্য হিসেবে শিক্ষা ও গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
দেবহাটার ঐতিহ্যবাহী পারুলিয়া সরদার বাড়ির সন্তান শফিকুল ইসলাম শাহেদ স্থানীয় সমাজে সুপরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার প্রশাসনিক দক্ষতা ও জনসেবার অভিজ্ঞতা তাকে সাতক্ষীরা-২ আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে। স্থানীয় জনগণও তার ভূমিকা দেখার জন্য অপেক্ষায় রয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com