সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থার প্রতিনিধিদের সাথে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজ কাউসার আজিজ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার সাহেদ হোসেন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ হাবিবুর রহমান হাবিব, মীর তাজুল ইসলাম রিপন, গোলাম ফারুক বাবু, মোঃ কামরুজ্জামান রাসেল, আ ম আখতারুজ্জামান মুকুল, শফিকুল আলম বাবু, খন্দকার আরিফ হাসান প্রিন্স, ইকবাল কবির খান বাপ্পি, শেখ মাসুদ আলী, শেখ শফিক-উদ-দ্দৌলা সাগর, লুৎফর রহমান সৈকত, আলতু, শাখাওয়াতুল করিম পিটুল, ইমদাদুল হক খান, করুন কুমার ঘোষ, মোঃ আলতাপ হোসেন, মীর রফিকুল ইসলাম প্রমূখ।

এসময় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থার প্রতিনিধি ও জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com