সাতক্ষীরায় স্বাস্থ্য দিবসের আলোচনা সভা

Spread the love

নিজস্ব  প্রতিনিধি ঃ উপকূলীয় এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে
মানুষের মাঝে আধুনিক স্বাস্থ্য জ্ঞান এবং সচেতনতা বাড়ানোর
তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সাতক্ষীরা জেলা সিভিল সার্জন
অফিসে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য দিবসের কর্মসূচিতে এমন
পরামর্শ দেন তারা। এজন্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় বাসিন্দাদের
সুস্বাস্থ্যে ফ্রেন্ডশিপের কর্মসূচিকে এগিয়ে নেয়ার তাগিদ দেন
বক্তারা। স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন,
সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম।
এবারের প্রতিপাদ্য “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”।
সাতক্ষীরা জেলা সিভিল সার্জন জানান, স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য
বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ফ্রেন্ডশিপ। কারণ,
উপকূলীয় এলাকায় স্বাস্থ্য সংশ্লিষ্ট বেশ কিছু কর্মসূচি
চালিয়ে যাচ্ছে সংস্থাটি। তাই এ অঞ্চলে মানুষের সুস্বাস্থ্য
নিশ্চিতে ফ্রেন্ডশিপ, ব্র্যাক-সহ সরকারী-বেসরকারী সংস্থা ও
প্রতিষ্ঠানকে আরও বেশি কাজ করার আহবান জানান।
স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে এসময় আরো যোগ দেন, সাতক্ষীরা
সিভিল সার্জন অফিসের আরএমও ডাঃ আব্দুর রহমান, মেডিকেল
অফিসার ডা জয়ন্ত সরকার, ফ্রেন্ডশিপ শ্যামনগর অঞ্চলের প্রকল্প
সমন্বয়ক মোহাম্মদ হাসান আলী, প্রকল্প কর্মকর্তা রাফসান
জামান প্রমুখ।

বক্তারা বলেন, প্রান্তিক অঞ্চলের কারণে স্বাস্থ্যসেবা থেকে অনেকটা
বঞ্চিত উপকূলবাসী। তাই সাতক্ষীরার মত জলবায়ু বিপদাপন্ন এলাকার
বাসিন্দাদের সুস্বাস্থ্য বিবেচনায় বিশেষ কর্মসূচি হাতে নেয়ার
আহবান জানান তারা।

এর আগে স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আয়োজন করা হয় বিশেষ সচেতনতা
মূলক র‌্যালি। সদর হাসপাতালের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিটি
খুলনা রোড হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সিভিল সার্জন
অফিসে গিয়ে শেষ হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com