Breaking News

সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

Spread the love

মো. মোকাররাম বিল্লাহ ইমন : সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধের জেরে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ মোশাররাফ হোসেন নামে এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মৎস্যচাষি মোঃ কবির হোসেন (৪৯)।অভিযোগকারী মোঃ কবির হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকার বাসিন্দা। তাঁর পিতা মৃত আব্দুল মাজেদ খাঁ। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মৎস্য ঘেরের জমি-জায়গা নিয়ে অভিযুক্তদের সঙ্গে কবির হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে তাঁকে বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজ, মিথ্যা মামলায় হয়রানি এবং মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে বলা হয়, গত ১০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কবির হোসেন তাঁর মৎস্য ঘেরের বাসায় অবস্থান করছিলেন। এ সময় টর্চলাইটের আলোয় ঘেরের বেড়িবাঁধের ওপর অভিযুক্ত মোশাররাফ হোসেনসহ কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন বলে দাবি করেন তিনি। তাঁকে দেখতে পেয়ে ওই ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঐদিন সকাল আনুমানিক ৬টার দিকে ঘেরে গিয়ে তিনি বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে থাকতে দেখেন। তাঁর দাবি, ঘেরে বিষ প্রয়োগের কারণে প্রায় ১০ বিঘা আয়তনের মৎস্য ঘেরের আনুমানিক ১০ লাখ টাকার মাছ মারা গেছে।এ ঘটনায় আতিকুর রহমান ও মোঃ শাহিন ইসলামসহ কয়েকজন ঘটনার বিষয়ে অবগত আছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী কবির হোসেন ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

About dainiksatkhira24

Check Also

আলিপুর ইউনিয়নের ভোমরা সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নি সন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের অভিযোগ

Spread the love নিজস্ব প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট ও রাজনৈতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com