Breaking News

সাতক্ষীরায় ভোরের সড়কে প্রাণ গেল ৫০ বছর বয়সী ভারসাম্যহীন নারীর

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ায় ভোরে সড়ক দুর্ঘটনায় নছিমন বিবি (৫০) নামের এক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত নছিমন বিবি সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসন আলীর স্ত্রী।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ছয়ঘরিয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী কোনো একটি যান নহিমন বিবিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

​সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

About dainiksatkhira24

Check Also

এমপির অনুদানে বল্লীতে জামে মসজিদের রাস্তা সংস্কার কাজের পরিমাপ ও পরিদর্শন  সম্পন্ন

Spread the loveনিজস্ব  প্রতিনিধি: সাতক্ষীরা সদর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের বিশেষ বরাদ্দ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com