
জহর হাসান সাগর: কলারোয়া উপজেলার বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজের ধারাবাহিক সাফল্য অর্জন উপলক্ষে কলেজের প্রতিষ্ঠাতা ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে প্রথম, জেলা পর্যায়ে দ্বিতীয় এবং জাতীয় পর্যায়ে ‘বি’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতিস্বরূপ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান।এ সময় কলারোয়া উপজেলা বিএনপি ও জয়নগর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া কলেজের অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “স্থানীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আমার হাতে গড়া এই কলেজটি যাতে জাতীয়করণ করা হয়, সে জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব।অনুষ্ঠানে কলেজের সাফল্যে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি অভিনন্দন জানানো হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
