Breaking News

সাতক্ষীরায় নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটরদের ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

Spread the love

নিজস্ব প্রতিনিধি: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে সম্প্রতি প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী সাতক্ষীরা জজ কোর্টের বিভিন্ন আদালতে নতুন মেয়াদে নিয়োগ পাওয়া পাবলিক প্রসিকিউটর (পিপি), সরকারি কৌঁসুলি (জিপি) ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা নবনিযুক্ত আইন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এ সময় উপস্থিত ছিলেন দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শেখ আব্দুর সাত্তার, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অসীম কুমার মণ্ডল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর কমরুজ্জামান ভুট্ট এবং শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আকবর আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শেখ ইজেএস হাসিব, এবিএম সেলিম ও শাহিনুজ্জামান শাহিন, আইনজীবী অ্যাডভোকেট আয়ুব আলী ও অ্যাডভোকেট মাকফুর রহমান।ছাত্রদলের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সহসভাপতি আকবর হোসেন, কলেজ ছাত্রনেতা ইমরান আহম্মেদ, শহর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নয়ন ইসলাম এবং ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি বিল্লাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

About dainiksatkhira24

Check Also

মাত্র ৩১ শতাংশ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে সাতক্ষীরা পৌরসভা:নাগরিক সংলাপে বক্তরা

Spread the loveনিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভা সরবরাহকৃত পানিতে দুর্গন্ধ, ময়লা ও কেচো পাওয়া যায়। এই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com