Breaking News

সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত শহরের সাতক্ষীরা পি.এন. মাধ্যমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষায় জেলা শহরের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেজি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির মোট ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি মো. আমিনুর রহমান ও শংকর কুমার, সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান কাজল, সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, অর্থ সম্পাদক মো. শাহাজান সবুজসহ এ্যাসোসিয়েশন ও স্কুলের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
এ সময় এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান কাজল বলেন,শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা যাচাই করার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত হবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন: তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com