সাতক্ষীরায় কিশোর গ্যাং’র অত্যাচারে এলাকাবাসি অতিষ্ঠ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পারশাল্যে মাছখোলা গ্রামে কিশোর গ্যাং এর অত্যাচারে অতিণ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসি। প্রতিদিন তারা এলাকায় ছিনতাই মারধর হুমকি দিয়ে যাচ্ছে সাধারন মনুষকে। তাদের ভয়ে এলাকায় মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় সাধারন ডায়রি করেছে ভুক্তভুগি একটি পরিবার।
পারশাল্যে গ্রামের শফিকুল ইসলাম জানান, তার বাড়িতে একটি কদবেল গাছ আছে। গত বৃহস্পতিবার কিশোর গ্যাং এর সদস্যরা প্রকাশ্য কদবেল গাছের ডাল ভেঙ্গে কদবেল পাড়তে থাকে আমার স্ত্রী বাধা দিলে প্রকাশ্য তাকে মারধর করতে উদ্দ্যত হয়। এরপর দিন তারা কদবেল গাছটি কেটে মাটির সাথে মিশিয়ে দেয়। এবং যাবার সময় বলে যায় কদবেল গাছ যেমন চিরে ফেলেছি তোদের বাড়ির সবাইকে গাছের মত চিরে নদীকে ভাসিয়ে দেব। তিনি আরও বলেন, এই কিশোর গ্যাং এর সদস্যরা হলেন, পারশাল্যে গ্রামের ইউসুফ হোসেনের ছেলে আকাশ হোসেন রাফি, ফারুখ হোসেনের ছেলে ইসমাইল হোসেনের হৃদয়, বাবলু রহমানের ছেলে বাপ্পি, বাপ্পীর ছেলে সাকিব।
পারশাল্যে গ্রামের জহুর আলী জানান, এদের অত্যাচারে আমাদের পুরো এলাকাটা অতিষ্ঠ। এক্ষুনি এদের লাগাম না টানলে এলাকার পরিবেশ হুমকির মুখে পড়বে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদুর রহমান জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেব।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com