
প্রেস বিজ্ঞপ্তি:সম্প্রতি খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাকবশিয়া, চেচুয়া, বিছট, নয়াখালী, আনুলিয়া, বল্লভপুর ও বাসুদেবপুর —এই সাতটি গ্রামে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে শত শত পরিবার ঘরবাড়ি, খাদ্য মজুত ও জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে দরিদ্র কৃষক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন চরম বিপদে পড়েছে। বিশুদ্ধ পানির সংকট ও পানিবাহিত রোগের আশঙ্কা মারাত্মক আকার ধারণ করছে। বুধবার
সকাল থেকে আশাশুনি উপজেলার ইউনিয়ন পরিষদ সাইক্লোন সেন্টার প্রাঙ্গণ, আনুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ও ইউনিয়ন পরিষদ ভবনে র্যাব-৬ এর উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
এই কার্যক্রমে প্রাথমিকভাবে বাছাইকৃত ১০০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আটা, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
