সাতক্ষীরার আশাশুনিতে গোয়েন্দা কর্মকর্তাকে ফাঁসানোর চেষ্টা

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আশাশুনি উপজেলায় এক গোয়েন্দা কর্মকর্তাকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ওই কর্মকর্তার নাম হুমায়ন কবির। তিনি সাতক্ষীরার ডিজি এফ আইতে সার্জেন্ট পদে কর্মরত । বর্তমানে তিনি আশাশুনি উপজেলার দ্বায়িক্ত পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি মামলার তদন্তকে কেন্দ্র করে ওই কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হয়।

 

ভুক্তভোগী কর্মকর্তা বলেন, থানার একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধ কর্মকাণ্ডে জড়িত। তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহের পর থেকেই তাঁকে নানা হুমকি দেওয়া হচ্ছিল।সর্বশেষ তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়।

 

নাম না জানোর শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, “তিনি সৎভাবে কাজ করছিলেন। হঠাৎ করে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠায় আমরা বিস্মিত।এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন তিনি ।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙ্গন

Spread the loveজি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে পানি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com