Breaking News

সাতক্ষীরায় সুন্দরবনের আঙ্গিকে গোলপাতা রেস্টুরেন্ট উদ্ভোধন

Spread the love

মো. মোকাররাম বিল্লাহ ইমন: ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় নিরিবিলি নান্দনিক, মুক্ত পরিবেশে মানুষিক প্রশান্তির অভিজাত রুচিশীল মানুষের খাদ্য ও বিনোদনের দাহিদা মেটাতে যাত্রা শুরু করল সুন্দরবনের আঙ্গিকে গোলপাতা রেস্টুরেন্ট। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় শহরের মিনি মার্কেট এলাকায় গোলপাতা রেস্টুরেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মোছায়েত হোসেন জ্যোতির স্বাগত বক্তব্যের পর মোনাজাত ও কেক কাটার মাধ্যমে রেস্টুরেন্টের শুভ উদ্ভোধন করেন অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌর সভার মেয়র ও সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতি। এসময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের বোলিং কোচ রবিউল ইসলাম শিবলু সহ সাতক্ষীরা জেলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, ফুডস ব্লগার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।এখানে ভোজনবিলাসীদের আকর্ষণের জন্য বনবিধি,ঝাউবন,কেওড়াবন,সুন্দরী, ইরাবতী নামের ৫টি কর্টেজ প্রস্তুত করা হয়েছে। যেখানে বসে নান্দনিক পরিবেশে বিভিন্ন ফার্সফুড খাবার খেতে খেতে ভোজনবিলাসীরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটরদের ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

Spread the loveনিজস্ব প্রতিনিধি: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে সম্প্রতি প্রকাশিত প্রজ্ঞাপন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com