সাতক্ষীরায় বিজিবির অভিযানে আট লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় আট লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (২৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন-৩৩ বিজিবির কুশখালী, কাকডাঙ্গা, ভোমরা, ঝাউডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া এবং কালিয়ানী বিওপির আওতাধীন এলাকায় একযোগে অভিযান চালানো হয়।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির টহলদল কলারোয়া উপজেলার ছবেদার মোড় এলাকা থেকে ৩ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি জব্দ করে। একইভাবে কুশখালী বিওপি সাতক্ষীরা সদর উপজেলার শ্মশান ঘাট এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ওষুধ আটক করে। এছাড়া মাদরা বিওপির দল সদর উপজেলার তেতুলতলা থেকে ৫২ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি, ভোমরা বিওপি কলারোয়ার ফলমোড় এলাকা থেকে ৩৫ হাজার টাকার ওষুধ, চান্দুরিয়া বিওপি গোয়ালপাড়া এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ওষুধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প কলারোয়ার গোয়ালচত্তর এলাকা থেকে ২৪ হাজার ৫০০ টাকার ওষুধ এবং কালিয়ানী বিওপি একই উপজেলার কালিয়ানী এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করে।
সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৯৭ হাজার টাকা।
বিজিবি জানায়, এসব মালামাল ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হচ্ছিল। চোরাচালান বন্ধ না হলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার রাজস্ব আয় থেকেও বঞ্চিত হয়।
সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক  জানান, আটক মালামাল সাতক্ষীরা কাস্টমসের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com