
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ প্রায় সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার দিনভর জেলার কাকডাঙ্গা, চান্দুরিয়া, বৈকারী, ভোমরা, তলুইগাছা. পদ্মশাখরা, সুলতানপুর ও চন্দুরিয়া বিওপির এবং বাঁকাল চেকপোস্ট এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক। তিনি জানান,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/২ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া মাঠ নামক স্থান হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করে।
এছাড়াও, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩-এস হতে আনুমানিক ৪০০-৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ছবেদার মোড় ও মজুমদার ব্রিজ নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/৭ এস এর ১০ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন চান্দুরিয়া মাঠ নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৭/৪৬ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কাপালীপাড়া নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩এস এর ২ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন মজুমদার খাল নামক স্থান হতে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১/২৩ এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন পদ্মশাখরা ফুটবল মাঠ নামক স্থান হতে ৩১,৫০০/- টাকা মূল্যের ভারতীয় বোরকা আটক করে। বাকাল চেকপোস্ট এর আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্রীরামপুর নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-২/৪ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ২৮,০০০ টাকার ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/১ এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন আমবাগান নামক স্থান হতে ১,৪০,০০০ টাকার ভারতীয় শাড়ি আটক করে।
তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য ছয় লক্ষ উনষাট হাজার পাঁচশত টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
