
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আড়াই লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। রোববার দিনভর জেলার ভোমরা, কাকডাঙ্গা,মাদরা, হিজলদী এবং বাঁকাল চেঁকপোষ্ট ঐরাকা থেকে এসব মালামাল আটক করা হয়। বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল কাজী আশিকুর রহমান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৩/৪ এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ফুলতলা মাঠ নামক স্থান হতে ১০,৫০০/-টাকা মূল্যের ভারতীয় মদ আটক করে। বাঁকাল চেকপোষ্ট এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্রীরামপুর ব্রিজ নামক স্থান হতে ৪৩,০০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও শাল চাদর আটক করে।
কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৬ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ৬০,০০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৯ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আনারস বাগান নামক স্থান হতে ১,৪০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।এছাড়াও, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৪ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভদ্রসাল মাঠ নামক স্থান হতে ৬,০০০/-টাকা মূল্যের ভারতীয় উইনসিরাক্স সিরাপ আটক করে বিজিবি সদস্যরা।
তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য দুই লক্ষ ঊনষাট হাজার পাঁচশত টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক করে।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
