Breaking News

সাতক্ষীরায় ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবস

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদরের বাইপাস হর্টিকালচার সংলগ্ন বেতলা মাঠে ইউনাইটেড সীড কোম্পানির আয়োজনে ফ্রান্স ৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবসে বীজের উৎপাদন ও জাত সম্পর্কে ইউনাইটেড সীড কোম্পানির সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আব্দুল মজিদ বলেন, ফ্রান্স ৪৫ আগাম জাতের একটি হাইব্রিড ফুলকপি । এর বিশেষ বৈশিষ্ট্য হলো- বীজতলা থেকে চারা মূল জমিতে রোপণ করার ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে মাঠ থেকে ফুল সংগ্রহ করা যায়। এটি বৃষ্টি ও খরা সহনশীল একটি জাত। এই কপির ওজন হয় ৯০০ গ্রাম থেকে ১ কেজি ২০০ গ্রাম পর্যন্ত হয়। এই কপি ধবধবে সাদা এবং এর ফুল খুবই টাইট হয়। এটি আগাম বাজারে বিক্রি করা সম্ভব হয়। এছাড়াও এটি দুরে পরিবহন উপযোগী। এটি কৃষকের পছন্দের আগাম জাতের ফ্রান্স-৪৫ ফুলকপি ফুলকপি চাষী কৃষক মোঃ আব্দুর রহমান, মোঃ আব্দুল আলিম, কৃষক মোঃ কামরুজ্জামান, কৃষক তরিকুল ইসলাম ও কৃষক মোঃ শাহাদাত হোসেন বলেন, ইউনাইটেড সীড কোম্পানির ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির অতিরিক্ত বেশি ফলন হয় বিধায় আমরা সুলতানপুর বড়বাজারের মুসলিম বীজ ভান্ডারের স্বত্বাধিকারী আকতার আলীর নিকট থেকে বীজ সংগ্রহ করি। ইউনাইটেড সীডের এই বীজ চাষ করে অধিক বাম্পার ফলন পেয়েছি এবং অধিক লাভবান হয়েছি। আমাদের এই অধিক ফলন দেখে উৎসাহী হয়ে অনেক কৃষক এই বীজ সংগ্রহ করে আগামী বছর এই ফুলকপির চাষ করবে বলে জানিয়েছে। প্রদর্শনী মাঠ দিবসে ইউনাইটেড সীড কোম্পানির পক্ষ থেকে সফল ফুলকপি চাষী কৃষক মোঃ আব্দুর রহমানের মাঝে উপহারস্বরূপ কীটনাশক ছিটানো স্প্রে মেশিন বিতরণ করা হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরার আশাশুনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু

Spread the loveনিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com