Breaking News

সাতক্ষীরায় ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং ও মহড়া অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট
ট্রেনিং ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সরকারি কলেজের
আয়োজনে সোমবার সকালে সরকারি কলেজ প্রাঙ্গনে উক্ত ফায়ার
ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং ও মহড়া অনুষ্ঠিত হয়।
এতে সুন্দরবন রেজিমেন্টে ২১ বিএনসিসি ব্যাটেলিয়ন, সাতক্ষীরা
সরকারি কলেজ, সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ, বাবুলিয়া
জি.এস মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাডেটসহ বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের প্রায় ৪ শতাধিক ছাত্রছাত্রীরা উক্ত ট্রেনিং ও মহড়ায়
অংশগ্রহণ করে।
ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং ও মহড়ায় এ সময় সেখানে
উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ
আবুল হাশেম, সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-
সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা, প্লাটুন কমান্ডার
বিএনসিসি ও সেকেন্ড লেঃ মোঃ ছানোয়ার হোসেন, সামরিক
প্রশিক্ষক কর্পোরাল মোঃ রাশেদ হোসেন, সিইউও মোঃ জাকারিয়া
ফাহাদ্দিছ প্রমুখ।
ট্রেনিং ও মহড়া থেকে সাধারণ ছাত্র-ছাত্রীদেরকে কিভাবে
দুর্যোগকালীন সময়ে বাসা বাড়িতে আগুন লাগলে তা কিভাবে
নিভাতে হয় এবং সম্প্রতি সময়ে ভূমিকম্প থেকে মানুষ কিভাবে
রক্ষা পাবে তাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয় ও মহড়া প্রদর্শন
করা হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com