সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানে’ পাঁচ শহিদের স্মরণে বৃক্ষরোপণ

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ ‘জুলাই গণঅভ্যুত্থানে’ সাতক্ষীরার পাঁচ শহিদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের কাটিয়ার জেলা পরিষদের পুরাতন ডাকবাংলো চত্বরে বৃক্ষরোপণের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম,জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী,যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতি,পৌরসভার প্রধান নির্বাহী ইশতিয়াক আহমেদ,সাতক্ষীরা সামাজিক বনবিভাগের ভারপ্রাপ্ত ফরেস্ট কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন,সাবেক মুখপাত্র মোহিনী তাবাসসুম সহ আরো অনেকে।

এসময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানে জেলায় শহিদ পাঁচ জনের নামে বৃক্ষরোপণ করা হয়েছে। এই বৃক্ষরোপন পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন। সাতক্ষীরার পরিবেশ সুরক্ষায় এবং জুলাই গণঅভ্যুত্থানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এই বৃক্ষরোপন করা হয়েছে ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com