Breaking News

সাতক্ষীরায় এসডি হাসপাতালের নতুন ‘বি-ব্লক’ উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল 

Spread the love

ফিরোজ হোসেন  : 

সাতক্ষীরা শহরের জজকোর্ট সংলগ্ন এসডি হাসপাতালে নতুন ফ্লোর সংযোগ ‘বি-ব্লক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, রোগীর উন্নত চিকিৎসা সেবা প্রদান এবং সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডি হাসপাতাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে. এম মুজাহিদুল ইসলাম (প্রিন্স)। এসময় প্রতিষ্ঠানের কর্মকর্তা মাস্টার মো. ফারুক হোসেন, ম্যানেজার আব্দুল মালেকসহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা তামিম হুসাইন ফরিদী। এসময় তিনি হাসপাতালের সার্বিক অগ্রগতি, হাসপাতালের এমডি মাহাদ্বয় ও রোগীদের দ্রত আরোগ্য লাভ এবং মানবতার সেবায় প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্য কামনায় বিশেষ দোয়া করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, নতুন ‘বি-ব্লক’ সংযোজনের ফলে সাতক্ষীরা ও পার্শ্ববর্তী অঞ্চলের সাধারণ মানুষ আরও উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা পাবেন। চিকিৎসা সেবার মান বৃদ্ধি এবং রোগীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

Spread the loveনিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মাসব্যাপী (অ-১৪) সাঁতার প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com