Breaking News

সাতক্ষীরায় এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের প্রস্তুতিমূলক সভা

Spread the love

মুহাম্মদ হাফিজ :সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের প্রস্তুতিমূলক সভা।মঙ্গলবার (২৫ শে মার্চ) সকাল ১১টায় সাতক্ষীরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকল পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এবং সুশৃঙ্খলভাবে গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।এ ছাড়া কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আলো, প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধ ও পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার ব্যবস্থা নিতে হবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস,জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, সাতক্ষীরা সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার,সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড.মুফতি আখতারুজ্জামান প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com