Breaking News

শ্যুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে ধর্ষণ, অভিযানে নারীসহ আটক ১৮

Spread the love

নিউজ ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে এক রিসোর্টে নাটকের শুট্যিংয়ের কথা বলে এক নারী মডেলকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এদিকে ওই ঘটনায় মামলার পর রিসোর্টটিতে অভিযান চালিয়ে আসামী ধরতে গিয়ে বিভিন্ন ঘটনায় ১৮ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

এসময় ২৯০ ধারায় অপরাধের জন্য দুই নারীকে, ২ জনকে ওয়ারেন্টমূলে ও সরকারী সম্পদ ধংস, নষ্ট, আত্মসাৎ,পুলিশের কাজে বাঁধা, পুলিশকে হুমকী ধমকিসহ বিভিন্ন আইন ভংগের দায়ে রিসোর্টের কর্মকর্তা – কর্মচারীসহ ১৮ জনকে আটক করা হয়েছে বলে ওসি নিশ্চিত করেন।

এছাড়া জানা যায়, মামলার তদন্তকালীন সময় পর্যন্ত ওই রিসোর্টের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক ইত্তেফাককে জানান, ধর্ষনের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে অভিযান অব্যাহত আছে।

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার

Spread the love রঘুনাথ খাঁ: সুন্দরবনে মধু সংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ভারতে ঢুকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com