
রঘুনাথ খাঁঃ সাতক্ষীরার শ্যামনগরে ঘরে আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আব্দুল ফরিদ বিশ্বাস (১৭) নামের এক গার্মেন্টস শ্রমিক আত্মহত্যা করেছে। রবিবার রাত ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া পোশাক শ্রমিক একই এলাকার রবিউল বিশ্বাসের ছেলে ।
ফরিদের চাচা লিয়াকত হোসেন জানান, ফরিদ ও তার বাবা-মা ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করত। ফরিদ মানসিক রোগে ভুগছিলো।কয়েকদিন হল সে বাড়ি এসেছে। গতকাল রাতে হঠাৎ করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে ।তবে কি কারনে সে মারা গেছে তার সঠিক কারণ জানা যায়নি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) খালেদুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
