Breaking News

শীতের রাতে রাস্তার পাশে দুই শিশুকে ফেলে গেলেন মা–বাবা

Spread the love

নিউজ ডেস্ক:

চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের রাতে দুই শিশুকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের উদ্যোগে শিশু দুটিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।

গতকাল রোববার রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের মাজার গেট এলাকায় রাস্তার ধারে দুই শিশুকে একা বসে থাকতে দেখে স্থানীয়দের নজরে আসে ঘটনাটি। শীতের মধ্যে শিশু দুটির অবস্থা দেখে উৎসুক জনতা জড়ো হয়। পরে কথা বলে জানা যায়, তারা ভাই–বোন। চার বছরের মেয়েটির নাম আয়শা। এক বছরের শিশুটির নাম মোরশেদ।

আয়শার ভাষ্য অনুযায়ী, তারা সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায় বাবা খোরশেদ আলম ও মা ঝিনুকের সঙ্গে বসবাস করত। রোববার রাতে মা–বাবা তাদের আনোয়ারায় এনে রাস্তার পাশে রেখে চলে যান।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও অটোরিকশাচালক মহিম উদ্দিন শিশু দুটিকে উদ্ধার করে হাজিগাঁও ঝিওরি গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পে নিয়ে যান। তিনি বলেন, কনকনে শীতের রাতে রাস্তার পাশে দুই শিশুকে বসে থাকতে দেখে স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানানোর পর তাদের নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়। তিনি আরও জানান, এক বছরের শিশুটি প্রতিবন্ধী।

মহিম উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার বলেন, উদ্ধারের সময় দুই শিশুই অসুস্থ ছিল। রাতে গরম পানি দিয়ে গোসল করানো ও খাবার খাওয়ানোর পর তারা কিছুটা স্বাভাবিক হয়েছে।

তাঁর ধারণা, অসুস্থতা ও শারীরিক জটিলতার কারণেই মা–বাবা শিশু দুটিকে ফেলে গেছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, শিশু দুটির মা–বাবার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, সড়কের পাশে পাওয়া শিশু দুটিকে উদ্ধার করে সেইভ হোমসহ প্রয়োজনীয় সব ধরনের সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করতে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম উদ্ধার, পরে ধ্বংস

Spread the love  নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com