Breaking News

মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

Spread the love

নিউজ ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস (এমপি) বর্তমানে মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১৯ মে) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়, আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন গোলাম পরওয়ার। একই সঙ্গে মহান আল্লাহর কাছে বিএনপির এই নেতার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।

এ সময় জামায়াত নেতার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি)।

About dainiksatkhira24

Check Also

নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যা বললেন নাহিদ

Spread the loveডেস্ক রিপোর্ট: নির্বাচনী জোট ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন বিরোধীদলীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com