বেনাপোলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

Spread the love

মো: সাগর হোসেন:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বেনাপোল পৌর বিয়ে বাড়ি মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদাদ। সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোস্তাফিজ জোহা সেলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু ও পৌর যুবদলের সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপু। সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com