Breaking News

বুধহাটা ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

Spread the love

জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুর ২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়।জেলা বিএনপির সদস্য সম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক রহমত উল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তরিকুল হাসান, যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা ৩ আসনের টিম লিডার আক্তারুজ্জামান, যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ শাহিন, যুব দলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান টুকু, সদস্য স ম হেতায়েতুল ইসলাম ও আশিকুজ্জামান তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সাস কমিটির কবির আহমেদ, খোরশেদ আলম, আঃ কুদ্দুছ, শাহরিয়ার জামান, শওকত আলী, মামুন হোসেন এবং উপজেলা বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নির্বাচনে ১নং ওয়ার্ডে ইউনুছ আলী সরদার সভাপতি, শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক, বিল্লাল হোসেন সাংগঠনিক সম্পাদক, ২নং ওয়ার্ডে সভাপতি মজনু রহমান, মফিজুল ইসলাম সাঃ সম্পাদক, আয়ুব আলী সাংগঠনিক (বি.প্র), ৩নং ওয়ার্ড সভাপতি আঃ রব, শাহেরুল ইসলাম সাঃ সম্পাদক, রহমতুল্লাহ সাংগঠনিক, ৪নং ওয়ার্ড সভাপতি আব্দুল কুদ্দুছ, সাঃ সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক শাহিন আলম, ৫নং ওয়ার্ড সভাপতি লিয়াকত আলী বিশ্বাস (বি.প্র), সাঃ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক নূরুল ইসলাম মিলন, ৬নং ওয়ার্ড সভাপতি শওকত আলী, সাঃ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক মনিরুল ইসলাম (চাবি প্রতীক), ৭নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম, সাঃ সম্পাদক মোস্তাজুল ইসলাম, সাংগঠনিক জুয়েল মামুন, ৮নং ওয়ার্ড সভাপতি মামুন হোসেন, সাঃ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক আবু শাহিন পলাশ ও ৯নং ওয়ার্ড সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এরশাদ আলী, সাধারণ সম্পাদক মইনুদ্দীন ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু মুছা।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com