Breaking News

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি :  শিক্ষাকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও শিক্ষা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা শিক্ষা অফিসার মুফতি আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মো. আমানুল্লাহ, সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক গাজী, বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সভাপতি মো. মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. আখতারুজ্জামান, অধ্যাপক ওবায়দুল হক, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আব্দুল লতিফ, মো. আব্দুর রাজ্জাক,সিলভার জুবলি সরকারি মডেল স্কুলের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।
অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে করণীয় বিষয়ে কন্টেন্ট উপস্থাপন করেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু।
সভায় বক্তারা শিক্ষকতার একাল-সেকালের বর্ণনা তুলে ধরে শিক্ষকের মর্যাদা রক্ষায় একটি ‘কমপ্লিট এডুকেশন পলিসি’ প্রনয়ণ পূর্বক তা বাস্তবায়নের দাবি জানান। বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের সম্মান ও মর্যাদা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করে বলেন, শিক্ষক হলেন সেই মোমবাতি, যে নিজে জ্বলে অন্যকে আলো দেন। এই দিনে আমরা মাথা নত করি সেই সব শিক্ষক-গুরুজনের প্রতি, যাঁদের ত্যাগ, মমতা ও জ্ঞানের ঋণ কোনোদিন শোধ করা যায় না।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষকরা সমাজ গঠনের মূল চালিকাশক্তি। তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা, প্রশিক্ষণ ও কল্যাণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা আরও বলেন, সহযোগিতামূলক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় অপরিহার্য।
বক্তারা এসময় সরকারি ও বেসরকারি পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে সকল বৈষম্য দুর করে সমতা ফিরিয়ে আনার প্রতি সরকারের কাছে দাবি জানান। এছাড়া শিক্ষকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবিসহ শিক্ষা জাতীয়করণের দাবি তুলে ধরে বক্তারা অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। এসময় কোচিং সেন্টার ও নোট-গাইড পরিহার করে শিক্ষক ও শিক্ষার্থীর শতভাগ হাজিরা নিশ্চিত করার তাগিদ দেন। এছাড়া বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সামাজিক ব্রিগেড গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে জেলা পর্যায়ে নির্বাচিত চারজন গুণী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
তাঁরা হলেন, কলারোয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মারুফ কবির, সহযোগী,কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. হুমায়ন কবীর, কলারোয়া উপজেলার রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনজুরুল ইসলাম এবং শ্যামনগর উপজেলার হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিনুর রহমান। নির্বাচিত গুণী শিক্ষকরা এ সময় তাদের অনুভূতি প্রকাশ করেন। ##

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com