বিএনপি ক্ষমতায় গেলে মানুষ নিরাপদে থাকবে না: ফয়জুল করীম

Spread the love

ডেস্ক রিপোর্ট: ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই খুনোখুনি শুরু করেছে। নিজেরা নিজেদের মধ্যে খুনোখুনি করছে। যারা নিজেদের লোককে হত্যা করে, সেই দল যদি ক্ষমতায় আসে, দেশের মানুষ নিরাপদে থাকবে না।’

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের পুরোনো কাচারি এলাকায় ডিসি পার্ক সংলগ্ন প্রধান সড়কে ইসলামী আন্দোলন জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এসব কথা বলেন।

জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে এই সমাবেশ আয়োজন করা হয়।

ফয়জুল করীম বলেন, ‘বিগত সময়ে দেশের মানুষ বিএনপি ও আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল। তারা পরীক্ষা করেছে, বারবার ফেল করেছে। জিয়াউর রহমান সাহেব ভালো মানুষ ছিলেন। তার কারণে ১৯৯১ ও ২০০১ সালে খালেদা জিয়াকে ক্ষমতায় বসিয়েছিল জনগণ। কিন্তু তারা ভালো কিছু করতে পারেনি। শেখ সাহেবের গুণের কারণে ১৯৯৬ সালে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়েছিল। দুই দল মিলে দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এবার ইসলামী আন্দোলনকে পরীক্ষা করার আহ্বান জানাচ্ছি।’

সমাবেশে ইসলামী আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

About dainiksatkhira24

Check Also

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের

Spread the loveনিউজ ডেস্ক: ছাত্র ফেডারেশন করা অবস্থায় বর্তমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com