বাঁশদহা ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের মাসিক ক্লাস অনুষ্ঠিত

Spread the love

মোঃ মাহফুজুর রহমান: সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের মাসিক ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) আসর নামাজের পর ১নং বাঁশদহা ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিসে এ মাসিক ক্লাস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কারী সোহাগ হোসেন। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, যুবকদের সঙ্গে নিয়ে কাজ করলে দেশ ও জাতির উন্নতি সম্ভব। ইউনিয়ন টিম যুবকদের নিয়ে কাজ করলে ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সদস্য জাহিদুল হাসান। তিনি দ্বীনি কাজের পাশাপাশি হিলফুল ফুযূলের মতো মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জান্নাত লাভের জন্য নামাজ, রোজা, হজ ও যাকাত আদায়ের পাশাপাশি মানুষের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কর্মপরিষদ সদস্য, সাবেক আমির ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমজান আলী। তিনি যুবকদের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করার এবং প্রয়োজনের সময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।এ পর্যায়ে বক্তব্য রাখেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হামিদ। তিনি বলেন, যুবকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। যুবকরাই সমাজে ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি ৫ আগস্টের ঘটনা, যুবকদের ভূমিকা ও ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা করেন।মাসিক ক্লাসে যুব ও ক্রীড়া বিভাগের বিভিন্ন কার্যক্রম, যুবকদের সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com