Breaking News

প্রতাপনগরে চেয়ারম্যান প্রার্থী রিয়াছাত আলীর মোটর সাইকেল শোভাযাত্রা

Spread the love

জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউপি নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাস থেকে শোভাযাত্রা শুরু করা হয়। প্রার্থীর ছবি সম্বলিত প্ল্যাকার্ড, মোটর সাইকেলের বহর ও শ্লোগানে মুখরিত নেতা-কর্মী ও সমর্থকরা বিভিন্ন ওয়ার্ড থেকে স্কুল চত্বরে একত্রিত হয়। শোভাযাত্রাপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন, পেশাজীবী বিভাগের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি গাজী মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রফেসর শাহজাহান হোসেন এবং চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী। অন্যদের মধ্যে প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, সেক্রেটারি মাওঃ আল আমিন, নায়েবে আমির মাওঃ শফিকুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক মাওঃ কামরুজ্জামান ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওঃ আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিসহ ব্যবসায়ী, শিক্ষক, মৎস্যজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং চেয়ারম্যান প্রার্থীর বিপুলসংখ্যক কর্মী-সমর্থক ও এলাকার সাধারণ মানুষের অংশ গ্রহনে শোভাযাত্রাটি প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সড়ক প্রদক্ষিণ করে। প্রধান অতিথি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমুল পরিবর্তন আনতে হবে। সেই সুযোগ সামনে আসছে। জানুয়ারী মাস থেকে দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচন। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওঃ রিয়াছাত আলীকে জয়ী করতে হবে। রিয়াছাত আলী ভাইকে আপনাদের হাতে তুলে দিলাম, তাঁর পক্ষে আপনারা কাজ করবেন সেই প্রত্যাশা করছি। উপস্থিত মানুষের সমর্থনবার্তায় ভরা শ্লোগানের মধ্যে তিনি আরও বলেন, বিগত জাতীয় নির্বাচনে আপনাদের ঐকান্তিক চেষ্টা ও সমর্থনে আল্লাহর রহমতে আমরা বিজয়ের মালা পরতে পেরেছিলাম। আপনাদের সহযোগিতায় আমরা সন্তুষ্ট। আমরা আশাবাদী ইউপি নির্বাচনেও আপনাদের সর্বাত্মক সমর্থন থেকে বঞ্চিত হবোনা। প্রার্থী মাওঃ রিয়াছাত আলী তাঁর বক্তব্যে বলেন, আজকের শোডাউন ইসলামী আন্দোলনের স্বার্থে, ব্যক্তি স্বার্থে নয়, ব্যক্তি রিয়াছাত বা দায়িত্বশীলদের স্কার্থে নয় বরং একমাত্র সাংগঠনিক স্বার্থে। জামায়াতে ইসলাম আমাকে নমিনী হিসাবে নির্বাচন করেছে, আমি কৃতজ্ঞ। প্রতাপনগর ইউনিয়নে আমাকে দিয়ে যদি কল্যাণ হয়, জনগণ আমাকে কামিয়াব করবে। আল্লাহ আপনাদের শ্রম, অর্থ ও প্রত্যাশা কবুল করুন।

 

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে জামায়াতের ওয়ার্ড কার্যালয় ভিত্তিপ্রস্তর স্থাপন

Spread the loveজি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ২নং ওয়ার্ড কার্যালয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com