Breaking News

পিআর পদ্ধতির দাবীতে সাতক্ষীরায় সেমিনার অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি: পিআর পদ্ধিতে জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টবর বিকাল ৪:৩০ মিনিটে শহরের কাজী শামসুর রহমান মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। সেমিনারে সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে।’ নির্বাচনে রাজনৈতিক পেশিশক্তি ও কালো টাকার প্রভাব থেকে মুক্ত করতে বাংলাদেশে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন। এতে যে দল যত শতাংশ ভোট পাবে, সংসদে সেই অনুপাতে আসন পাবে। ফলে কেউ এককভাবে মাতবর করতে পারবে না।’সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শিক্ষাবিদ অধ্যাপক ওমর ফারুক।
জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় সেমিনারে বর্তমান প্রেক্ষাপটে পিআর পদ্ধিতে নির্বাচনের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য এড.আজিজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী,শহর আমীর জাহিদুল ইসলাম, সদর জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবির রহমান, সদর সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান। সেমিনারে বক্তরা বলেন,দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় পিআরের বিকল্প নেই।
সেমিনারে রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, প্রকৌশলি, চিকিংসাবিদ, আলোম ওলামাসহ বিভিন্ন পেশাজীবী ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সভাস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

About dainiksatkhira24

Check Also

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’

Spread the loveনিজস্ব প্রতিনিধি:বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের অপূরণীয় ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ এবং চলমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com