পাতানো নির্বাচন মেনে নেওয়া হবে না: জামায়াত সেক্রেটারি

Spread the love

ডেস্ক রিপোর্ট: ‘এবার আর পাতানো নির্বাচন মেনে নেওয়া হবে না,’ এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচনের আলামত দেখা যাচ্ছে। যারা এসব করছে, তারা যেন জানে—মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, প্রয়োজনে আবারও আনবে।’বৃহস্পতিবার (১৮ জুলাই) খুলনার ডুমুরিয়ার বরুনা কাঁঠালতলা স্কুল মাঠে নারী সমাবেশে এসব কথা বলেন তিনি। এর আগে ধামালিয়া ইউনিয়নের চেচুড়ী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় একটি পথসভায় বক্তব্য দেন তিনি।গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে, সে পুরাতন হোক বা নতুন। যত দিন না এটি নির্মূল হয়, তত দিন আমাদের লড়াই চলবে।’ তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র চাই যেখানে চাঁদাবাজি ও দখলদারি থাকবে না, এবং আল্লাহর আইন ও সৎ শাসন প্রতিষ্ঠিত হবে।’

সমাবেশে দেশের অমুসলিম সম্প্রদায়ের প্রতি জামায়াতের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ‘যখন অন্যরা নির্যাতন করেছে, তখন জামায়াত তাদের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও আমরা ধর্মীয় অধিকারে বিশ্বাসী।’ বিল ডাকাতিয়া সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘আল্লাহর রহমতে সুযোগ পেলে আমি এই অঞ্চলের সেবা করে যাব।’

গোলাম পরওয়ার আরও দাবি করেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামী অপশাসনের অবসান হয়েছে। যারা এতে প্রাণ দিয়েছেন, তাদের জাতীয় বীরের মর্যাদা দেওয়া উচিত।’

সমাবেশে ধামালিয়া ইউনিয়ন জামায়াতের আমির মোস্তাক আহমেদ চৌধুরী সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, আইন বিষয়ক সম্পাদক আবু ইউসুফ মোল্লা প্রমুখ। পরে বরুনা বাজার ও টোলনা স্কুল মাঠেও পৃথক পথসভায় বক্তব্য দেন জামায়াত নেতারা।

About dainiksatkhira24

Check Also

নতুন করে গণভোট প্রসঙ্গে সরকারের কাছে তিন প্রশ্নের স্পষ্ট জবাব চাইলেন জামায়াত নেতা আযাদ

Spread the love নিউজ ডেস্ক: গত ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com