পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে নাইট গার্ডের আত্মহত্যা

Spread the love

শাহরিয়ার কবির:

পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে সাত্তার শেখ (৪৫) নামে এক নাইট গার্ড গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সাত্তার শেখ ওই এলাকার বেলায়েত শেখের ছেলে এবং স্থানীয় গজালিয়া মাদ্রাসার নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে পরিবারের অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে স্বজনরা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান পাইকগাছা থানার ওসি মো. গোলাম কিবরিয়া।

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

Spread the loveডেস্ক রিপোর্ট: সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ মোট ২৭ জন সদস্য অস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com