Breaking News

পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১০৫ আসনে, তৃণমূল ১০৩

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার ভোট গননা। হিন্দুস্তান টাইম্‌সের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১০৫টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ১০৩টি আসনে এগিয়ে থেকে কাছাকাছি অবস্থান ধরে রেখেছে।

তবে এর আগে প্রাথমিক গণনায় বিজেপি ৭১টি এবং তৃণমূল ৪৭টি আসনে এগিয়ে ছিল, যা সময়ের সঙ্গে পাল্টে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় সময় দুপুর ১২টার মধ্যে জয়-পরাজয়ের স্পষ্ট চিত্র পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই ফলাফলের ওপরই নির্ভর করছে আগামী পাঁচ বছর পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতা কার হাতে যাবে।

এদিকে অন্যান্য রাজ্যেও ভোট গণনার প্রবণতা সামনে এসেছে। তামিলনাড়ুতে ডিএমকে ৩২টি আসনে এগিয়ে রয়েছে, আর এনডিএ এগিয়ে ২টি আসনে।

কেরালাতে ইউডিএফ ও এলডিএফ সমানভাবে ৩৮টি আসনে এগিয়ে আছে। সেখানে এনডিএ পেয়েছে ৪টি আসনের লিড।

অন্যদিকে আসামে এনডিএ ১২টি আসনে এগিয়ে রয়েছে।

About dainiksatkhira24

Check Also

এশিয়ার আট দেশের ১৬টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: ইরান এবং তার মিত্রদের ধারাবাহিক হামলায় পশ্চিম এশিয়ায় অবস্থিত অধিকাংশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com