Breaking News

পলাশপোল ডায়াবেটিক সেন্টারে ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক সেন্টারের আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় “পলাশপোল ডায়াবেটিক সেন্টারের” ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. এস এম রাফাত ফয়সাল’র সভাপতিত্বে এবং পলাশপোল ডায়াবেটিক সেন্টারের এর ব্যবস্থাপনা পরিচালক মো. আকবর হোসেন’র সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মেহেদী হাসান। এসময় আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক আইয়ুব আলী, মার্কেটিং ইনচার্জ ইদ্রিস আলী, মনির উদ্দিন, প্রভাষক হাফিজুল ইসলাম শামীম, প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিকী, কামরুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা ডায়াবেটিস রোগ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন: তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com