Breaking News

দেবহাটায় ৩ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ

Spread the love

দেবহাটা প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে দেবহাটা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল। এছাড়াও উপসহকারী কৃষি কর্মকর্তাদের মধ্যে মো. আফজাল হোসেন, মো. আবুল কালাম আজাদ, মো. জিয়াউর রহমান, মোস্তফা মোস্তাক আহম্মদ, মো. মনিরুল ইসলাম, আহমাদ সাঈদ, মো. আলাউর রহমান সিদ্দিকী, মো. জাহিদুজ্জামান, মো. ইব্রাহিম খলিল এবং মো. ইউনুস আলীসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, রবি মৌসুমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তালিকাভুক্ত ৩ হাজার ৪০০ জন কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ১ কেজি করে উন্নত জাতের সরিষার বীজ, ১০ কেজি করে ডিএপি/টিএসপি সার এবং ১০ কেজি করে এমওপি (পটাশ) সার প্রদান করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প

Spread the loveনাজমুল ইসলাম (দেবহাটা): ‘Early Action on Diabetes’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com