দুর্দান্ত প্রতিরোধ ভারতের

Spread the love

স্পোর্টস ডেস্ক:ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে ৩৫৮ করে ভারত। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৬৬৯ রানের বিশাল স্কোর করে ইংল্যান্ড। অর্থাৎ প্রথম ইনিংসে ৩১১ রানের বড় লিড পায় ইংলিশ। এতেই চাপ পড়ে ভারত।চাপের মুখে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে প্রথম ওভারেই ২ উইকেট হারিয়ে বসেছে সফরকারীরা। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান ওপেনার যশস্বী জয়সওয়াল ও তিনে নামা সাই সুদর্শন।এরপর অধিনায়ক শুভমান গিল ও রাহুলের ব্যাটে প্রতিরোধ গড়ে তুলেছে ভারত। ১৭৪ রানের অবিচ্ছিন্ন জুটি করে চতুর্থ দিনের খেলা শেষ করেছেন গিল ও রাহুল। যা দিনশেষে ভারতেরও দলীয় স্কোর। এখনো ১৩৭ রানে পিছিয়ে সফরকারীরা।চতুর্থ দিন শেষে ২ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করেছে ভারত। রাহুল ৮৭ ও অধিনায়ক গিল ৭৮ রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডের হয়ে ২ উইকেট শিকার করেছেন ক্রিস ওকস।
এর আগে ৭ উইকেটে ৫৪৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। এরপর মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ আগে ৬৬৯ রানে অলআউট হয় স্বাগতিকরা। ইংল্যান্ডের প্রথম ইনিংসে জো রুট ১৫০, বেন স্টোকস ১৪১, বেন ডাকেট ৯৪, জ্যাক ক্রাউলি ৮৪, ওলি পোপ ৭১ ও ব্রাইডন কার্স ৪৭ রান করেন।

 

About dainiksatkhira24

Check Also

ইতিহাস গড়লেন কাভান সুলিভান

Spread the loveডেস্ক রিপোর্ট: দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। ২০২৪ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com