Breaking News

তালা এলজিইডির কর্মকর্তা মিজানের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ

Spread the love

নিজস্ব প্রতিনিধি:সাংবাদিকদের নিয়ে একের পর এক আপত্তিকর মন্তব্য, ঠিকাদারদের কাছ থেকে কাজের বিপরীতে কমিশন দাবি, বিকাশে অর্থ লেনদেন এবং সরকারি দপ্তরের গোপনীয় তথ্য বাইরে সরবরাহের অভিযোগ উঠেছে তালা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমানের বিরুদ্ধে । সরকারি দায়িত্বে থেকে একজন কর্মকর্তার বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় ক্ষোভ বাড়ছে ঠিকাদারদের মধ্যে ।

অভিযোগ রয়েছে, তালায় যোগদানের পর থেকেই বেপরোয়া আচরণ করছেন উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান। সরকারি উন্নয়নকাজের স্বচ্ছতা, অনিয়ম কিংবা দুর্নীতি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে সেসব বিষয়ে জবাব দেওয়ার পরিবর্তে সাংবাদিকদের নিয়েই নানা ধরনের মনগড়া ও আপত্তিকর মন্তব্য করেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ঠিকাদার অভিযোগ করেছেন, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান যে কাজগুলোর দায়িত্বে থাকেন, সেসব কাজের বিপরীতে এক শতাংশ হারে টাকা নেন তিনি ।

তাদের দাবি, শুধু নগদ অর্থ নয়, বিকাশের মাধ্যমেও অর্থ লেনদেন করা হয়। তাঁদের কাছে এ ধরনের লেনদেনের কিছু স্ক্রিনশট সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেছেন তাঁরা।

এদিকে মিজানুর রহমানের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কয়েকজন। তাঁদের দাবি, তাঁর ব্যক্তিগত চাহিদা পূরণ করতে না পারলে সরকারি দপ্তরের অভ্যন্তরীণ চিঠিপত্র ও গোপনীয় তথ্য বাইরে সরবরাহ করা হয়।

সরকারি দপ্তরের গোপনীয় নথি ব্যক্তিগত স্বার্থে বাইরে সরবরাহের অভিযোগ সত্য হলে তা প্রশাসনিক শৃঙ্খলার বড় ধরনের লঙ্ঘন। সরকারি নথি কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। এসব নথি ব্যবহারের নির্দিষ্ট বিধিবিধান রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, তালা উপজেলা এলজিইডি কার্যালয়ে যোগদানের আগে মো. মিজানুর রহমান সাতক্ষীরা সদর উপজেলা এলজিইডি কার্যালয়ে কর্মরত ছিলেন। সেখানেও তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিলো। এসব বিষয় নিয়ে মিজানুরের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছে বহুবার । বর্তমানে তার কাছে অনিয়মের তথ্য জানাতে গেলে মিজানুর রহমান সাংবাদিকদের নিয়ে নানা সময়ে কটূক্তি ও মনগড়া মন্তব্য করেন তিনি। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জেলা ও বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা দাবি করেন, মিজানুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। প্রয়োজনে তাঁর দায়িত্বে থাকা প্রকল্পগুলোর নথি, ঠিকাদারদের বিল, কাজের মান এবং অভিযোগে উল্লেখ করা বিকাশ লেনদেন যাচাই করার জোর দাবী জানিয়েছেন তারা

তালা প্রেস ক্লাবের সভাপতি সেলিম হায়দার বলেন, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান যোগদান করার পরে একের পর এক সাংবাদিকদের নিয়ে বাজে মন্তব্য করেন। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেয়নি।

অভিযোগ অস্বীকার করে উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, ঠিকাদাররা আমাদের খুশি করে। আর আমি একটি মানববন্ধন অনুষ্টানে এক বক্তব্যে সাংবাদিকদের নিয়ে কথা বলে ছিলাম।

তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, অল্প বয়স অনেক কথা বলে ফেলে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তবে সাংবাদিকদের নিয়ে বাজে মন্তব্য করা ঠিক নয় বলে দাবী করেন তিনি।

সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, বিষয়টি আমার জানা নেই। উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে ব্যবস্থা নিবো।

খুলনার তত্বাবধায়ক প্রকৌশলী জি, এম, মুজিবর রহমান জানান, বিষয়টি তার জানা নেই। তবে এমন হলে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

About dainiksatkhira24

Check Also

বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

Spread the loveজহর হাসান সাগর: বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির (টিপিএসবি) ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ৩১ সদস্যবিশিষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com