‎তালায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল,সম্পাদক সজীব

Spread the love
ফারুক সাগর:
সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৬এপ্রিল) সকাল ৯ টা থেকে বিকাল ৩ পর্যন্ত নিরবচ্ছিন্ন ভাবে তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে  নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে সুভাশিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম,সাধারণ সম্পাদক পদে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজীবদৌলা ও কোষাধ্যক্ষ পদে অজয় কুমার দাস নির্বাচিত হয়েছেন।
‎নির্বাচন কমিশন সূত্রে জানা যায়,সভাপতি পদে মো: রেজাউল ইসলাম চেয়ার প্রতীকে ৩৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি জগদীশ কুমার হালদার পেয়েছেন ৩৫০ ভোট।
‎
‎সাধারণ সম্পাদক পদে সজীবদৌলা বই প্রতীকে ৪৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ২৮৬ ভোট।
‎
‎কোষাধ্যক্ষ পদে অজয় কুমার দাশ দেয়ালঘড়ি প্রতীকে ৪১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি শেখ ফিরোজ আহম্মেদ দোয়াত কলাম প্রতিকে পেয়েছেন ৩১৭ ভোট।
‎

সাতক্ষীরা পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মুমিনুল ইসলাম নির্বাচন কমিশনের দ্বায়িত্ব পালন করেন।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com