Breaking News

তালায় মৎস্য ঘেরের হারির টাকা না পাওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

Spread the love

জহর হাসান সাগর: তালা উপজেলার হাজরাকাটি এলাকায় ৫৮ বিঘা মৎস্য ঘের জোরপূর্বক দখল, চুক্তি অনুযায়ী হারির টাকা না দেওয়া এবং ভুক্তভোগী পরিবারগুলোর ওপর সন্ত্রাসী হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা।
সোমবার (১ সেপ্টেম্বর)তালা উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ সেলিম হায়দার। তার সঙ্গে ছিলেন মোঃ ইমান আলী, মোঃ নজরুল ইসলাম ও কুমারেশ চন্দ্র খোকা।তাঁরা জানান, হাজরাকাটি মৌজায় তাঁদের পৈত্রিক ও নিজ ক্রয়কৃত বৈধ কাগজপত্রভুক্ত ৫৮ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে মৎস্যচাষ করে আসছেন। ২০২৩ সালে চুক্তি অনুযায়ী জমিটি হারি ভিত্তিতে তুলে দেওয়া হলেও চুক্তিবদ্ধ ব্যক্তি ও তার সহযোগীরা পরে জমি জোরপূর্বক দখল করে নেয় এবং চুক্তির ৮,৭০,০০০ টাকা পরিশোধ না করে প্রতারণা করে।ভুক্তভোগীরা অভিযোগ করেন, একই এলাকার মোঃ সাত্তার সরদার, মোঃ আরিজুল বিশ্বাস, মোঃ রফিকুল ইসলাম, মিনহাজুল ইসলাম মনির ও মিনহাজুল ইসলাম মিনারসহ আরও ১০-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি এই দখল ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। প্রতিপক্ষের লোকজন জমিতে সশস্ত্র মহড়া দিচ্ছে এবং তাদের হত্যা ও হামলার হুমকি দিচ্ছে।সেলিম হায়দার বলেন, “আমরা তালা থানা, পুলিশ সুপার এবং সেনাবাহিনীর ক্যাম্প পর্যন্ত গিয়েছি। প্রতিবারই প্রতিপক্ষ আশ্বাস দিলেও এখন পর্যন্ত টাকা বা জমি ফেরত পাইনি। বরং আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে হয়রানি করছে।”তিনি আরও বলেন, “আমরা এখন পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। জমির দখল হারিয়েছি, টাকা ফেরত পাইনি, আইনি প্রতিকারও মিলছে না।”
সংবাদ সম্মেলনে তাঁরা তিন দফা দাবি তুলে ধরেন:
১. ২০২৩ সালের চুক্তি অনুযায়ী ৮,৭০,০০০ টাকার হারির টাকা দ্রুত আদায়।
২. দখলকৃত ৫৮ বিঘা জমি দ্রুত ফেরত প্রদান।
৩. দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান এবং এই অন্যায়ের বিচার ও প্রতিকার চেয়ে সহযোগিতা কামনা করেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com