Breaking News

গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি

Spread the love

অনলাইন ডেস্ক:
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সরকারের গেজেট প্রকাশের পরই দলটির নিবন্ধন বাতিল হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন—এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (১১ মে) গণমাধ্যমকে তিনি বলেন, ‘সরকারের গেজেট প্রকাশ হলে কমিশন আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসবে। আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের বর্তমান বাংলাদেশের চেতনা ও বাস্তবতা বিবেচনায় রেখেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। গেজেট কালই প্রকাশ হলে, সিদ্ধান্তও কালই আসতে পারে।’

উল্লেখ্য, ৭ মে মধ্যরাতে আওয়ামী লীগের সময়ের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গোপনে থাইল্যান্ডে যাওয়ার পর নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও যুক্ত হয়।

গত দুই দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ‘আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে’ বিক্ষোভ করে ছাত্র-জনতা। শনিবার রাতে গণদাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে সোমবার গেজেট প্রকাশ করা হবে বলে রাতে এক সংবাদ সম্মেলনে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

About dainiksatkhira24

Check Also

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ

Spread the love নিউজ ডেস্ক: দীর্ঘ এক দশকের প্রস্তুতি, অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com