কৈখালীতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে এগিয়ে এলেন মেম্বার প্রার্থী মাকসুদুর রহমান আলম

Spread the love

শ্যামনগর প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাপখালী গ্রামে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন ইউপি সদস্য পদপ্রার্থী মাকসুদুর রহমান (আলম)। স্থানীয় মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে তিনি নিজ উদ্যোগে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মুনসুর গাজীর মোড় থেকে রশিদ মেম্বারের বাড়ি পর্যন্ত সড়কের সংস্কারকাজে এগিয়ে আসেন।সংস্কারকাজে মাকসুদুর রহমান আলমের সঙ্গে স্থানীয় আলামিন কয়াল, মিকাইল কয়াল, মিয়ারাজ কয়াল, আজিজুল গাজী, ফজলু গাজী, মফিজুর মোল্লা, ইদ্রিস গাজী, তামির গাজী, সৈয়দ গাজী, আজি রহমান গাজী, সিদ্দিক গাজী, সালাম গাজী, আলাউদ্দিন কয়াল, নুনু ধাপড়ে ও শফিকুল শেখসহ স্থানীয়রা অংশ নেন।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দ ও চলাচলের অনুপযোগী অবস্থার কারণে পথচারী, শিক্ষার্থী, কৃষক ওসাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এমন পরিস্থিতিতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।মেম্বার প্রার্থী মাকসুদুর রহমান আলম বলেন, “জনপ্রতিনিধি হওয়া মানে শুধু ভোটের সময় মানুষের পাশে দাঁড়ানো নয়; মানুষের সুখ-দুঃখ ও প্রয়োজনের সময়ে পাশে থাকাই প্রকৃত দায়িত্ব। এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে আমি নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজে এগিয়ে এসেছি। ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে রাস্তা সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন, শিক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন কাজে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হই বা না হই, ১ নম্বর ওয়ার্ডের মানুষের কল্যাণে আমার সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই। সরকারি বরাদ্দের পাশাপাশি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যেসব উন্নয়নমূলক কাজ করা সম্ভব, সেসব কাজেও আমি এগিয়ে আসব। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত ওয়ার্ড গড়ে তোলাই আমার লক্ষ্য।এলাকাবাসী জানান, জনপ্রতিনিধি নির্বাচনের আগে একজন প্রার্থীর এমন স্বেচ্ছাশ্রমমূলক উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তারা আশা করেন, ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

Spread the loveনিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শুভঙ্কর মন্ডল শুভ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com